Wednesday, June 24, 2026

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

Date:

Share post:

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে নাবালিকা কন্যা নিজেই। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে মৃতার স্বামী জিতেন্দ্র জয়সওয়াল ও পুত্র শেখরকে।

জানা গেছে, পেশায় ব্যবসায়ী জিতেন্দ্র জয়সওয়াল জগাছার বাসিন্দা। স্ত্রী সুলেখা, ছেলে শেখর ও এক নাবালিকা কন্যাকে নিয়ে থাকতেন তিনি। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার রাতে হঠাৎ শিশুকন্যার চিৎকার শুনে আশেপাশের লোকজন থানায় খবর দেন।

পুলিশ এসে দেখতে পায়, ঘরে নিথর অবস্থায় পড়ে রয়েছেন সুলেখা দেবী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর নাবালিকা মেয়েটি পুলিশকে জানায়, অশান্তির সময় বাবা সুলেখার হাত চেপে ধরেন, এরপর দাদা এসে তার গলা চেপে ধরে খুন করে। শিশুকন্যার এই প্রত্যক্ষদর্শী বিবরণের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে জিতেন্দ্র ও শেখরকে।

এদিকে, সুলেখার বাপের বাড়ির লোকজন এই ঘটনায় খুনের মামলা রুজু করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তারা খতিয়ে দেখছে পারিবারিক অশান্তি, পূর্ববর্তী হুমকি বা অন্য কোনও প্ররোচনার বিষয়। ঘটনার জেরে হাওড়ার জগাছা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের প্রেক্ষিতে সামনে আসতে পারে আরও চমকপ্রদ তথ্য, মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন – ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...