Friday, June 5, 2026

পাকিস্তান টাকা খরচ করবে সন্ত্রাসবাদেই: IMF-কে পুণর্বিবেচনার আর্জি রাজনাথের

Date:

Share post:

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর নেপথ্যে পাকিস্তানেরই ভূমিকা ছিল। বিশ্বমঞ্চে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই যুক্তিতে পাকিস্তানকে আর্থিক সহযোগিতায় আপত্তি জানিয়েছিল ভারত। ইন্টারন্যাশানাল মনিটরি ফান্ড (IMF) সেই আপত্তি শোনেনি। সেই সঙ্গে একাধিক আন্তর্জাতিক সংস্থার তরফে থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদতের বিরোধিতা করা হয়নি। তা সত্ত্বেও কূটনৈতিক লড়াই যে ভারত চালিয়ে যাবে, স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ফের একবার পাকিস্তানকে দেওয়া টাকা নিয়ে বিবেচনার আর্জি রাজনাথের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের কাঠামো তৈরিতেই তহবিল ব্যয় করবে। ভারত চাইছে আইএমএফ (IMF) তহবিল দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আগেই ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল কীভাবে পাকিস্তানের (Pakistan) সরকারকে পাক সেনা চালনা করে। তা সত্ত্বেও চাহিদার থেকে বেশি অর্থ সাহায্য পেয়েছে শাহবাজ শরিফ সরকার।

তবে পাকিস্তানের মোকাবিলায় যে ভারত প্রস্তুত, তাও স্পষ্ট করে দেন রাজনাথ। তাঁর কথায়, গোটা বিশ্ব দেখেছে কীভাবে নয়টি জঙ্গিঘাঁটি ভাঙা হয়েছে। পরবর্তীকালে বায়ুসেনা ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) শুধু তাদের ব্যাপক ক্ষমতাই তুলে ধরেনি, সেই সঙ্গে গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে ভারতের যুদ্ধনীতি ও প্রযুক্তি কতটা বদলে গিয়েছে।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...