Saturday, June 27, 2026

পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

Date:

Share post:

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ভারত-পাক উত্তেজনা পরিস্থিতিতে যাতে পাকিস্তানি পতাকার (Pakistani flag) কারণে কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক কলকাতা পুলিশ। সেই সঙ্গে ওয়াকফ আন্দোলন (WAQF Act protest) নিয়েও কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলিতে জারি হল একগুচ্ছ নির্দেশিকা।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) থানাগুলির জন্য জারি করলেন একগুচ্ছ নির্দেশিকা যা মূলত আগাম সতর্কতামূলক। সেখানে পাকিস্তানের পতাকা তৈরি নিয়ে নজরদারি ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় পাকিস্তানের পতাকা (Pakistani flag) তৈরি হয়, কোনও ছাপাখানায় পতাকা ছাপার কাজ হলে তা নিয়ে তথ্য সংগ্রহ করবে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলি। সেই সঙ্গে এই পতাকার ক্রেতা কে বা কারা, তা নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী আন্দোলন নিয়ে অশান্তি ছড়ানো নিয়েও বার্তা দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। যে সব এলাকায় আগে ওয়াকফ বিরোধী আন্দোলন হয়েছিল সেই সব এলাকার থানাগুলিকে হাই অ্যালার্টে (high alert) রাখা হয়েছে। পুলিশ আধিকারিকদের গোপণ সূত্রে খবর সংগ্রহে জোর দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (Manoj Verma, CP)। যাতে কোনওভাবেই ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি না ছড়াতে পারে তা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...