Monday, April 27, 2026

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

Date:

Share post:

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের অর্থ দফতর। সম্প্রতি একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ৩১ মে-র মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই টাকা ফেরত পাঠাতে হবে।

অর্থ দফতর সূত্রে জানা গেছে, প্রতিবছর বিভিন্ন দফতরকে নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও অনেক সময় সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করে এলএফ বা পিএল ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা হয়। কোথাও কোথাও এই অর্থ ফিক্সড ডিপোজিটে রেখে তার থেকে সুদ আয় করে অন্য খাতে খরচ করার নজিরও রয়েছে। এই প্রবণতা রুখতে রাজ্য সরকার ২০১৭ সাল থেকেই একাধিকবার নির্দেশিকা জারি করলেও এবারে তা আরও জোরালো করা হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ২০০০ সালের মার্চ বা তার আগের সময় থেকে পড়ে থাকা অব্যবহৃত অর্থ নির্দিষ্ট ফর্ম্যাটে তথ্য-সহ ফেরত পাঠাতে হবে

তবে বিধায়ক ও সাংসদের তহবিল, আরআইডিএফ প্রকল্প এবং জমি কেনার জন্য বরাদ্দ অর্থ এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, ফেরত পাওয়া এই অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। কোনও দফতর যদি মনে করে, নির্দিষ্ট খাতে ওই অর্থ রাখা অত্যাবশ্যক, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে অনুমোদন নিতে হবে অর্থ দফতরের কাছ থেকে। অনুমোদন ছাড়া টাকা আটকে রাখলে তা জোরপূর্বক আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার অনাবশ্যক অর্থ আটকে থাকার প্রবণতা বন্ধ করে তা যথাযথ কাজে ব্যবহার করার রাস্তায় হাটতে চাইছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন – এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...