Monday, May 25, 2026

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ নির্বাসিত দিগবেশ রাঠি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। সেইসঙ্গে আবার শাস্তিও পেলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) তরুণ সেনসেশন দিগবেশ রাঠি(Digvesh Rathi)। আইপিএলের(IPL) নিয়ম ভেঙে এক ম্যাচ নির্বাসিত ও ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই তুরুণ ক্রিকেটারের। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবং অভিষেককে আউট করার সেলিব্রেশন এমন ছিল তাতেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আইপিএলের নিয়ম ভাঙায় শাস্তি পেতে হয়েছে দিগবেশকে। শাস্তি পেয়েছেন অভিষেক শর্মাও।

এবারের আইপিএলের শুরু থেকেই শিরোনামে আছেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ বোলার দিগবেশ রাঠি(Digvesh Rathi)। তার কারণ হল তাঁর উইকেট নেওয়ার পর সেলিব্রেশন। দিগবেশের নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবারের আইপিএলের শুরু থেকেই সকলকে চমকে দিয়েছে। সকলকে যেমন চমকে দিয়েছিল এই সেলিব্রেশন। তেমন সমালোচনার সামনেও ফেলেছিল এই নোটবুক সেলিব্রেশন।

এই সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দুবার নির্বাসিত হয়েছিলেন। ফের একবার সেই একই শাস্তি পেলেন দিগবেশ রাঠি। সেইসঙ্গে তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি-ও কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিন অভিষেক শর্মাকে আউট করার পরই সেই নোটবুক সেলিব্রেশন করেন দিগবেশ। এরপরই আবার অভিষেককে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গিও করেন তিনি। আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি অভিষেক শর্মা।

মাঠেই ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এমন ঘটনা কখনোই বর্দাস্ত করে না বোর্ড। সেই কারণেই দিগবেশকে বড় শাস্তি তারা দিয়েছে। এক ম্যাচ নির্বাসিত হওয়ার মানে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দিগবেশ রাঠি। খানিকটা হলেও চিন্তা বাড়াল লখনউ সুপার জায়ান্টসের(LSG)।

Related articles

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...