Tuesday, June 23, 2026

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেও সেই বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায়। ‘হিংসা নয়, শান্তি চাই। মৃত্যু নয় জীবন চাই’ বলেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি হিংসা চাই না, শান্তি চাই। দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি হিংসা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কথায়, যারা হিংসা করে, তারা হিংসা নিয়ে জন্মায়। তারা মানুষের ভাল চায় না। হিংসা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি হিংসা চাই না, শান্তি চাই।

মুখ্যমন্ত্রী স্পষ্টই জানান, যারা ভাল কাজ করে তাদের প্রতি আমার সমর্থন থাকবে। যারা কুৎসা করে, ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করে, মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে আমি তাদের সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। মৃত্যু নয়, জীবন চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। নিজের শরীর সব থেকে বড় সম্পদ। নিজের শরীরের খেয়াল রাখুন। জীবনে লোভ করতে নেই। রাস্তায় চলতে গেলে গর্ত আসবে, এগিয়ে চলুন পেছনে দেখাবার সময় নেই। দুঃখকে জয় করুন।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...