Saturday, April 4, 2026

জ্যোতির তদন্তে এবার এনআইএ: হরিয়ানার নতুন ইউটিউব চ্যানেলে নজর গোয়েন্দাদের

Date:

Share post:

হরিয়ানা পুলিশের পরে এবার ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রাকে নিয়ে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তার চ্যানেলের রোজগারের উৎস নিয়ে শুরু হবে তদন্ত। তবে এবার শুধু জ্যোতি নয়, দেশের একটি বড় অংশের ইউটিউবারদের উপর নজরদারি শুরু করেছে গোয়েন্দারা, জানালেন হরিয়ানার স্বরাষ্ট্র সচিব (Home Secretary)। ইতিমধ্যেই পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে তিন জেলা থেকে ১২ জনকে তিনদিনের গ্রেফতার করেছে একাধিক রাজ্যের পুলিশ।

পাকিস্তানে দেশের সেনার তথ্য পাচারে মুখ্য ভূমিকা নিয়েছিল হরিয়ানার হিসারের ইউটিউবার জ্য়োতি মালহোত্রা। তার সূত্র ধরেই একাধিক তথ্য পাচারকারীকে জালে আনতে সক্ষম হয়েছে গোয়েন্দারা। সেই সঙ্গে পাক হাই কমিশনের কর্মীদের যোগাযোগের সূত্র ধরেও তদন্ত চালানো হচ্ছে। সেই সূত্রেই হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এপর্যন্ত ১২ জনকে।

তবে যে পরিমাণ গ্রেফতারি হয়েছে, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের উপর নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা। সেক্ষেত্রে অনেক বেশি নজরদারির মধ্যে আনার হচ্ছে চলতি সময়ের ইউটিউবারদের (YouTuber)। হরিয়ানার স্বরাষ্ট্র সচিব (Home Secretary) সুমিতা মিশ্র জানান, পাক সম্পর্কিত যে গ্রেফতারি হরিয়ানা থেকে হয়েছে সেই গ্রেফতারিই শেষ নয়। এই প্রক্রিয়া জারি থাকবে। এই ধরনের অন্য যাদের ইউটিউব চ্যানেল (YouTube channel) আছে তাদেরও তদন্ত করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে নতুন নাম নিয়ে নতুন চ্যানেল লঞ্চ করছে। সেগুলির উপর নজর রাখা হচ্ছে।

তবে জ্যোতির উপর তদন্তে আরও জোর বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। জ্যোতির পাক যোগের বৃত্ত সম্পূর্ণ করতে তার ডায়েরির উপর নজর রেখেছেন গোয়েন্দারা। সেই সঙ্গে গোটা দেশের বিভিন্ন শহরে একাধিকবার সফর থেকে পাকিস্তান ও চিন সফরের উপরও নজর কেন্দ্রীয় সংস্থার। তার আর্থিক সংস্থান তার বিদেশ সফরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছিল সেনার গোয়েন্দারা। এবার তার ভিত্তিতেই জ্যোতিকে জিজ্ঞাসাবাদ শুরু এনআইএ (NIA) ও আইবি আধিকারিকদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...