Saturday, April 25, 2026

এবার দুয়ারে সুফল বাংলা! মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু ১০টি ভ্রাম্যমান গাড়ি

Date:

Share post:

খাদ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে আরও সহজে ও স্বল্প মূল্যে পৌঁছে দিতে এবার আরও বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার শিলিগুড়ির ভিডিওকন মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১০টি নতুন সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি। এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত ব্লকে ব্লকে পৌঁছে যাবে স্থানীয় চাষিদের উৎপাদিত ফসল। চাষিদের কাছ থেকে সরাসরি ফসল সংগ্রহ করে সেগুলি সুফল বাংলার গাড়ি মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের লক্ষ্য— চাষিদের ন্যায্য দাম এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য বাজার ব্যবস্থা।

উল্লেখ্য, পূর্বে রাজ্য সরকারের যে ক’টি সুফল বাংলা ভ্রাম্যমান গাড়ি কাজ করছিল, সেগুলির সাফল্য থেকেই উৎসাহিত হয়ে এই প্রকল্পের সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প শুধুমাত্র খাদ্য সুরক্ষা নয়, কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সহায়ক হবে। এদিন খড়িবাড়ি মাতৃভূমি কৃষি উৎপাদন সংস্থার সদস্য রাহুল মন্ডল বলেন, “এই গাড়িগুলি চাষিদের ফসল সরাসরি সরকার ও মানুষের কাছে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং লাভবান হবেন দুই পক্ষই—চাষি ও ক্রেতা।”

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এবং জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাতেই এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের সামাজিকমুখী প্রকল্প গ্রহণ করছে রাজ্য সরকার।

আরও পড়ুন – জ্যোতির তদন্তে এবার এনআইএ: হরিয়ানার নতুন ইউটিউব চ্যানেলে নজর গোয়েন্দাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...