Sunday, June 14, 2026

নজিরবিহীন রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে! বেকসুর খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা 

Date:

Share post:

নজিরবিহীন রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম-কে বেকসুর খালাস করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। প্রসঙ্গত, দু’দিন আগে অর্থাৎ ২৫মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তারপরেই এই ঐতিহাসিক রায়!

এক সময় জামাত-ই-ইসলামির কার্যনির্বাহী মহাসচিব ছিলেন আজহারুল ইসলাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে ২০১২ সালের ২২ অগস্ট গ্রেফতার করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। সেই রায় বহাল রাখে আপিল বিভাগও। তবে ২০২০ সালে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেয় আদালত। এবং সেই পুনর্বিচার শেষে আজহারুল ইসলামকে বেকসুর খালাস করে দেওয়া হল। আইনজীবীদের মতে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা বাতিল করে তাঁকে মুক্তি দেওয়া হল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় শুধুমাত্র এক ব্যক্তির মুক্তির সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের বিচারব্যবস্থা, রাজনীতি এবং ভবিষ্যতের মানবতাবিরোধী অপরাধ বিচার প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলতে চলেছে। শেখ হাসিনার আমলে যে জামাত নেতারা কার্যত আড়ালে ছিলেন, ইউনুস সরকারের আমলে তাঁদের পুনরুত্থান ঘিরে প্রশ্ন তুলছেন বহু বিশ্লেষক।

আরও পড়ুন – আরও বাড়তে চলেছে বায়ুসেনার শক্তি! পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে চলেছে ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...