Saturday, April 4, 2026

২০২৫-২৬ অর্থবর্ষে আয়কর রিটার্নের সময়সীমায় বদল কেন্দ্রের

Date:

Share post:

২০২৫-২৬ আর্থিক বছরে আইটি রিটার্ন (ITR) করার সময় সীমায় পরিবর্তন। নিয়ম অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা দেওয়ার কথা থাকলেও চলতি বছরে সেই সময়সীমা বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Govt of India)। আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করতে দেরি হওয়ার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে (Income tax department) জানানো হয়েছে ITR সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন করদাতারা।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে ITR পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনার প্রেক্ষিতে চলতি অর্থবর্ষের জন্য আয়কর রিটার ইউটিলিটিগুলির সিস্টেম প্রস্তুতি আর রোল আউটের জন্য প্রয়োজনীয় সময় বিবেচনা করে রিটার্ন দাখিলের নয়া তারিখ ঘোষণা করা হল। তবে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে নিয়মে কোনও বদল হচ্ছে না। নির্ধারিত ৩১ জুলাইয়ের মধ্যেই তাদের ITR ফাইল করতে হবে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...