Saturday, April 25, 2026

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এগোচ্ছে স্থলভাগের দিকে 

Date:

Share post:

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। দক্ষিণবঙ্গের রাতভর ভারী বৃষ্টি (Rain)। বুধবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে জারি হলুদ সর্তকতা। কলকাতাসহ শহরতলীতে সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায় মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্বমুখী স্থলভাগের দিকে এগোচ্ছে। যার প্রভাবে বুধবার থেকেই উপকূলে দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। আগামী শুক্র ও শনিতে রাজ্যে বাড়বে বৃষ্টি। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা এবং বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম কন্ট্রোল রুম খুলল জেলায় জেলায়।

চলতি সপ্তাহ জুড়ে প্রতিদিনই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Related articles

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...

দ্বিতীয় দফা ভোটদান শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের

প্রথম দফা নির্বাচনের মতই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) নজিরবিহীন...

দমদম থেকে ভবানীপুর- দুই পদযাত্রায় মানুষের ঢল, পুরনো মেজাজে বাইকে সওয়ার জননেত্রী

নির্বাচনের আগে জনসংযোগে বাড়তি জোর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভার পর দুই পদযাত্রা মমতার। তাঁকে দেখতে...

কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

বাংলায় নির্বাচনের আগে একদিকে বিজেপির নেতাদের মিথ্যাচার। অন্যদিকে নির্বাচন কমিশনের অত্যাচার। কলকাতা শহরের ভোট যত এগিয়ে আসছে তত...