Friday, June 26, 2026

নীতীশের জারিজুরি বন্ধে তৎপর মোদি! প্রধানমন্ত্রীর নাম ভুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এনডিএ জোট তৈরিতে বিজেপিকে হাতে পায়ে ধরতে হয়েছিল নীতীশ কুমার (Nitish Kumar) ও চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu)। চন্দ্রবাবু সেই সময় থেকে একজোট হয়ে বিজেপির পাশে দাঁড়ালেও ব্যতিক্রম নীতীশ। বারবার তার দাবির কাছে মাথা নত করতে হয়েছে মোদি সরকারকে, শুধুমাত্র গো-বলয় ধরে রাখতে। তবে এবারে বিজেপির শক্তি বিহারে বাড়িয়ে নিয়ে নীতীশকেই কী প্যাঁচে ফেলার ছক নরেন্দ্র মোদির (Narendra Modi), প্রশ্ন মোদির বিহার সফর শেষে।

শুক্রবার বিহারের মাটিতে দাঁড়িয়ে নাম না করেই নীতীশ কুমারকে রীতিমতো খোঁচা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুঝিয়ে দিলেন, বারবার দল বদল করে নিজের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন নীতীশ (Nitish Kumar)। শুধু তাই নয়, মোদি এইসব পল্টুরাম নেতাকে সতর্ক করে বললেন, যাঁরা  ভোটের আগে এক দল, আবার ভোট শেষে অন্য দলে চলে যান তাঁরা নিজেদের গুরুত্ব হারাচ্ছেন।

একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে বসিয়ে তাঁর নাম ভুলে গিয়ে চরম অসম্মানের মুখে ফেললেন বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিজের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রীকে সম্মোধন করতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর নাম বলে ফেলেন। কার্যত এই অসম্মানের জবাব দিতেই নীতীশকে দলবদলু ইতিহাস স্মরণ করিয়ে সতর্ক করেছেন মোদি, এমনটাও অনুমান রাজনৈতিক মহলের।

চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন (Bihar assembly election)। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিহারে যান প্রধানমন্ত্রী। সেখানেই পাল্টিবাজ নেতাদের নিয়ে এই অস্বস্তির বিষয় তুলে ধরেন। দলের প্রতি সম্মান দেখালে দল তাঁদের সম্মান দেবে বলেন তিনি। রাজনীতিতে ধৈর্যের ভীষণ দরকার, নাম না করে নীতীশকেই যেন একথা বুঝিয়ে দেন মোদি। বিহার বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি ও জেডিইউ-এর ফাঁক এনডিএ-র (NDA) পক্ষে নিঃসন্দেহে একটা অশনি সঙ্কেত।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...