Friday, June 19, 2026

৩ স্ত্রী, ৯ সন্তানের সংসার সামলাতে চৌর্যবৃত্তি! বেঙ্গালুরুর চোরের কাহিনি শুনে তাজ্জব পুলিশ

Date:

Share post:

তিন সংসার সামলাতে চৌর্যবৃত্তি!(Thief) বেঙ্গালুরুর চোরের কাহিনি শুনে তাজ্জব পুলিশ। বেঙ্গালুরুর(Bangalore) গয়না চুরির ঘটনার তদন্তে নেমে এক দাগী চোরকে(Thief) গ্রেফতার করে ইলেকট্রনিক সিটি থানার পুলিশ। তবে গ্রেফতারের পর চুরির কারণ শুনে হতভম্ব পুলিশ। ধৃত চোর বাবাজান পুলিশকে জানিয়েছেন, “বিশ্বাস করুন, আমি আগে চোর ছিলাম না। ৩ স্ত্রী আর ৯ সন্তান নিয়ে সংসার চালাতে না পেরে বাধ্য হয়েই আমাকে চুরির পথে নামতে হয়েছে।”

সম্প্রতি বেঙ্গালুরুর(Bangalore) বিভিন্ন এলাকায় সোনা-রূপার গয়না চুরির অভিযোগ আসতে থাকে। এই ঘটনার তদন্তে নেমেই বাবাজানকে গ্রেফতার করা হয়েছিল। বাবাজানের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৮৮ গ্রাম সোনার গয়না, ৫৫০ গ্রাম রুপোর গয়না এবং নগদ ১,৫০০ টাকা উদ্ধার করেছে।

তদন্তে জানা যায়, ধৃত বাবাজান একাই তিনটি পরিবার সামলাচ্ছেন। এক স্ত্রী থাকেন বেঙ্গালুরুতেই। বাকি দুই স্ত্রী থাকেন চিক্কাবল্লাপুরা ও শ্রীরঙ্গপত্তনার শিকারিপাল্যায়। তিন সংসারের খরচ চালাতেই বাবাজানকে পেশাদার চোর হতে হয়েছে। এক পুলিশ কর্তার কথায়, “চুরি করে তিনটি সংসার চালানোর কথা জীবনে এই প্রথম শুনলাম। বহু চোর ধরেছি, কিন্তু এমন কারণ আগে কখনও দেখিনি।”

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...