Monday, April 27, 2026

স্নানযাত্রায় উৎসবমুখর দিঘা, পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল

Date:

Share post:

স্নানযাত্রার প্রস্তুতিতে চূড়ান্ত পর্ব সারা দিঘার জগন্নাথ মন্দিরে। সেই উৎসবে নতুন রঙ যোগ করল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল। প্রথমবার দিঘায় জগন্নাথের (Lord Jagannath) স্নানযাত্রায় পরিবেশিত হতে চলেছে যে ভোগ, তার সঙ্গে যুক্ত হবে সেই উপহারও। সেই উদ্দেশ্যেই বুধবার স্নানযাত্রার (Snan Yatra) আগেই দিঘায় (Digha) পৌঁছে গেল আম-কাঁঠাল।

নিজের বাড়ির গাছ ও ফলের সুখ্যাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনেক সময়ই করতে শোনা গিয়েছে। বাড়িতে ভালো ফুল ফুটলে তার ছবিও তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। রাজ্যের অন্যতম উৎসবে তাই তিনি নিজের বাড়ির ফল অর্পণ করবেন না, তা যেন হয় না। তাই স্নানযাত্রায় (Snan Yatra) নিজের বাগানের আম-কাঁঠাল মুখ্যমন্ত্রী নিবেদন করলেন প্রভু জগন্নাথের (Lord Jagannath) উদ্দেশ্যে।

দিঘায় (Digha) এই প্রথম জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকে জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে না না উপচার। স্নানযাত্রার পর যখন ৫৬ ভোগ অর্পণ করা হবে সেখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মুখ্যমন্ত্রীর বাড়ির আম ও কাঁঠাল দেওয়া হবে। মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম ও কাঁঠাল ইতিমধ্যে দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath temple) এসে পৌঁছেছে। তা আজ ভগবানকে ৫৬ ভোগের সাথে অর্পণ করা হবে।”

ইতিমধ্যে জগন্নাথের স্নানযাত্রার জন্য ইসকন (ISCKON) থেকে এসেছে ৩০ জন সন্ন্যাসী। তারাই ১০৮ টি তীর্থক্ষেত্রের জল দিয়ে স্নান করানোর দায়িত্বে তাঁরাই। তার আগে খোল কর্তালের মাধ্যমে পাহাণ্ডী বিজয় উপচার। ১০৮ টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হবে কাঁচা দুধ, আতর ও চন্দন। এই স্নানযাত্রার পরে রাতে গজবেশে দেখা দেবেন জগন্নাথ। এরপরই বিধি অনুযায়ী তাঁর জ্বর আসবে। তিনি অন্তঃপুরে যাবেন এক পক্ষের জন্য।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...