Sunday, May 17, 2026

রেলের সংরক্ষিত আসন নিশ্চিত কি না জানা যাবে ২৪ ঘণ্টা আগেই, শুরু পরীক্ষামূলক প্রয়োগ

Date:

Share post:

রেলের টিকিট বুকিং-এর ক্ষেত্রে প্রক্রিয়া আরও সুবিধাজনক করার চেষ্টায় রেল। রেলের রিজার্ভেশন (reservation) কনফার্ম (confirmation) হয়েছে কিনা তা এখন থেকে ২৪ ঘন্টা আগেই জানতে পারবেন যাত্রীরা। সেই মত পরিকল্পনা করতে পারবেন, সেই উদ্দেশ্যে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল রেল।

রেলে টিকিট বুক করলে তা ওয়েটিং লিস্টে থাকলে ট্রেন ছাড়ার আড়াই ঘন্টা থেকে ৪ ঘন্টা আগে জানা যেত কনফার্ম হয়েছে কিনা। এবার থেকে সেই নিয়মে বদল আনার চেষ্টা রেলের। যাতে যাত্রীরা ২৪ ঘন্টা আগেই রিজার্ভেশনের (reservation) অবস্থা জানতে পেরে সিদ্ধান্ত নিতে পারেন বা বিকল্প ব্যবস্থা নিতে পারেন যাত্রীরা, তার জন্যই এই প্রচেষ্টা।

ইতিমধ্যেই ৬ জুন থেকে রাজস্থানের বিকানের শাখায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই পদক্ষেপ। তাতে সাধারণ যাত্রীরা উপকৃত হচ্ছেন বলে দাবী রেলের। এরপর যাত্রীর চাপ থাকা বিভিন্ন রুট, যেমন, দিল্লি-বিহার, উত্তরপ্রদেশ-মুম্বই, বাংলা-গুজরাট শাখাতেও এই পদ্ধতির প্রয়োগ হবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...