Sunday, February 22, 2026

স্নানযাত্রায় বিধি মেনে উপাচার মাহেশে, স্নান মন্দিরে দিনভর ভক্তদের দর্শন

Date:

Share post:

বুধবার সারা দেশের সঙ্গে হুগলির ঐতিহাসিক শহর শ্রীরামপুরের মাহেশের (Mahesh) ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নান পর্ব (Snan Yatra) শুরু হচ্ছে। এদিন সকাল সাতটায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরের গর্ভ গৃহ থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নান পিরি ময়দানের স্নান মন্দিরে। সেখানে সকালেই দেওয়া হয় বাল্য ভোগ। এরপর  করা হয় বিশেষ পূজা অর্চনা।

জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান এ বছরের মূল আকর্ষণ হচ্ছে অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধী আতর, চন্দন, মহার্ঘ্য দ্রব্য দিয়ে চলবে অভিষেক পর্ব। সাজানো হবে অনিন্দ্য সুন্দর পুষ্প বেশে।

তারপর বেলা ১২:১০ মিনিটে ছিল সেই মাহেন্দ্রক্ষণ। হাজার হাজার ভক্তের উল্লাস ও জয় জগন্নাথ ধ্বনিতে সম্পন্ন হয় প্রভুর স্নান পর্ব (Snan Yatra)। ২৮ ঘড়া গঙ্গাজল এবং  দেড় মন দুধ দিয়ে স্নান করানা হয় তিন বিগ্রহকে। সেই সঙ্গে সারাদিন এই মন্দিরেই এই বিরাজ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই স্নান মন্দির থেকেই ভক্তদের দর্শন দেবেন।

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...