Thursday, June 4, 2026

পুরীতে খুন জগন্নাথ মন্দিরের সেবায়েত, ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

জগন্নাথ দেবের(Jagannath Temple) স্নানযাত্রার পরেই ভয়াবহ ঘটনা পুরীতে! জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নান যাত্রার জন্য পুরীতে(Puri) কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, টাউন থানার অন্তর্গত গুদিয়াশাহীর রাবেণী চৌরায় শ্রীমন্দিরের একজন সেবায়েত খুন হয়েছেন। রথযাত্রার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুরীতে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু তার আগেই সেখানে জগন্নাথ মন্দিরের(Jagannath Temple) সেবায়েতকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম জগন্নাথ দীক্ষিত(Jagannath Dixit), বয়স ৮০। তিনি মহাসুয়ার সাহির বাসিন্দা। স্নানযাত্রার দায়িত্ব পালনের কয়েক ঘন্টা পর, দীক্ষিত নারায়ণ পাতজোশীর বাড়িতে গিয়েছিলেন। টাকা লেনদেন নিয়েই দুজনের মধ্যে সমস্যার সূত্রপাত। এরপরেই পাতজোশীর বাড়ির ঠিক সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের ভাগ্নে ভীমসেন দীক্ষিত জানান কাকা বুধবার মন্দিরে নিত্য সেবা দিতে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার পরই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। এর পিছনে কে এবং কেন সেটা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

ইতিমধ্যেই অভিযুক্ত নারায়ণ পাতজোশীকে, (বয়স ৬০) আটক করেছে পুলিশ। পুরীর পুলিশ সুপার এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন কেন এই খুন, সেটা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মনে করা হচ্ছে এদিন নারায়ণ জগন্নাথের বাড়ি গিয়েছিলেন দীক্ষিত। সেখানেই কোন কারণে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই নারায়ণের দেওয়া ধাক্কায় জগন্নাথের মাথা দেওয়ালে লেগে যায়। এরপরেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। রাস্তায় দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জগন্নাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। জগন্নাথের বাড়ির চারদিকের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গৌড়িয়া সাহির রাবেণী স্কোয়ারের কাছে মৃতদেহটি পাওয়া গেছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একই এলাকার বাসিন্দা নারায়ণ পাতজোশীর বাড়ির কাছে একজন ব্যক্তি মৃতদেহটি ফেলে যাচ্ছেন। জগন্নাথ দীক্ষিত কিছু টাকা ফেরতের জন্য নারায়ণ পাতজোশীর বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর পুরীর সেবায়েত সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...