Wednesday, February 25, 2026

জোর করে ভারতীয়দের বাংলাদেশে ‘পাচার’! বাংলার চাপে অবশেষে ফিরলেন চারজন

Date:

Share post:

শুধুমাত্র তাঁদের ভাষা বাংলা। সেই ‘অপরাধে’ নিজের দেশ থেকে কার্যত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ডবল ইঞ্জিন (double engine) প্রশাসনের যৌথ ষড়যন্ত্র। তবে বাংলার প্রশাসনের দ্রুত তৎপরতায় একে একে ঘরে ফিরছেন বিভিন্ন জেলা থেকে বাংলাদেশে বিএসএফ-এর (BSF) অতি সক্রিয়তায় চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা।

মুর্শিদাবাদের মেহবুব শেখ বাংলাদেশ থেকে বাড়িতে যোগাযোগ করে জানালে প্রথম মুম্বই পুলিশ (Mumbai Police) ও বিএসএফ-এর (BSF) যৌথ ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, মুর্শিদাবাদের মিনারুল শেখ ও নিজামুদ্দিন শেখ এবং বর্ধমানের মোস্তাফা শেখ শুধুমাত্র বাংলা ভাষী ও বাংলার বাসিন্দা হওয়ার অপরাধে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বিএসএফ। এরপরই রাজ্য সরকার বিএসএফ-এর সঙ্গে কথা বলে এদের ফেরানোর ব্যবস্থা করে।

রবিবারই বিএসএফ বাংলাদেশের বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং (flag meeting) করে। তার জেরে কোচবিহার সীমান্ত দিয়ে ফেরানো হয় মিনারুল, নিজামুদ্দিন ও মোস্তাফাকে। বিএসএফ (BSF) তাঁদের মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়। এরপর শুরু হয় মেহবুবকে ফেরানোর প্রক্রিয়া।

দীর্ঘ টালবাহানার পরে ফের একপ্রস্থ ফ্ল্যাগ মিটিংয়ে (flag meeting) রবিবারই মেহবুবের ফেরা নিশ্চিত হয়। বিএসএফ (BSF) সোমবার তাকে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেয়। যদিও বিএসএফ-এর এই কীর্তির পরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু এই চারজন নয়। সোমবার উত্তর চব্বিশ পরগণার বাগদার (Bagda) এক পরিবার অভিযোগ করে তাঁদের ছেলে ও ছেলের স্ত্রীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে একইভাবে। পরিবার বাগদা থানার দ্বারস্থ হয় ওই দম্পতি ফজের মণ্ডল ও তসলিমা মণ্ডলকে ফিরে পেতে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট...

১ কোটি ২০ লক্ষের নাম বাদ যাবে! চূড়ান্ত ভোটার তালিকার আগে বিস্ফোরক অভিযোগ মমতার

বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের কথা। তার আগে বিস্ফোরক...

দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন...

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া...