Saturday, June 27, 2026

কালীগঞ্জ উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, ত্রিমুখী লড়াইয়ে আত্মবিশ্বাসী তৃণমূল 

Date:

Share post:

নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা (By Election in Kaliganj) আসনে আজ উপনির্বাচন। বৃহস্পতির বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বুথের বাইরে লাইন দিয়েছেন ভোটাররা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কালীগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দারা। বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিললেও মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন প্রক্রিয়া। এই আসনে লড়াই মূলত ত্রিমুখী। প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের মধ্যে। যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ বছরের চলতি উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল। এই আসনে তৃণমূল প্রার্থী এখানকার প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (Nasirudden Ahmed) কন্যা আলিফা আহমেদ (Alifa Ahmed)। বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিলউদ্দিন আহমেদ। আজ ভোট চলাকালীন১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও এক হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে বিভিন্ন এলাকায়।

গত বিধানসভা নির্বাচনে (WB Assembly election) এই আসনে রাজ্যের শাসক দলের প্রার্থী ৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন ১২ শতাংশ ভোট। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছেন তৃণমূল প্রার্থী এবং জনসমর্থন পেয়েছেন তাতে পরিসংখ্যানে নিরিখে গতবারের চেয়ে ভোটের ব্যবধান বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৬৩ ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন। কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫। তবে বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে যার মধ্যে ১১টি শাসকদলের দখলে আছে। পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তৃণমূল পেয়েছে ৩৮ টি আসন। অর্থাৎ ভারী ভারী সব দিক দিয়েই এই কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে ঘাসফুল শিবির।

-.-

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...