Friday, June 19, 2026

সাতসকালে পুরুলিয়ার বলরামপুরে ভয়ংকর দুর্ঘটনা, বিয়েবাড়ির গাড়ি- লরি সংঘর্ষে মৃত অন্তত ৯!

Date:

Share post:

বিয়েবাড়ির সুখস্মৃতি নিমেষে বদলে গেল বিষাদে, হইহুল্লোড় আনন্দ করে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা (Road Accident)। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে (NH 18) নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিয়েবাড়ি ফেরত চারচাকার। দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। ছোট গাড়ি রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। চালক-সহ ওই গাড়িতে থাকা ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে। ঘাতক লরি ও ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ (Balarampur Police)।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ওই জাতীয় সড়কের বাঁকে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। এই সংঘর্ষের জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...