Saturday, March 14, 2026

নারীকে চূড়ান্ত অসম্মান! থানায় অভিযোগ সুকান্তর বিরুদ্ধে, সোমে প্রতিবাদ যৌনকর্মীদের

Date:

Share post:

রাজনৈতিকভাবে একটা ভয়ংকর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি (BJP state president) সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেটা তার একাধিক কার্যক্রমে আর মুখের ভাষায় প্রকাশ পাচ্ছে বারবার। পুলিশ কর্মীকে আক্রমণ করতে যেভাবে যৌনকর্মীদের (sex workers) অসম্মান করার পথে হেঁটেছেন তিনি, তাতে সরব শহরের যৌনকর্মীরা। বড়তলা থানায় দায়ের হল সুকান্তের বিরুদ্ধে অভিযোগ।

যৌনকর্মীদের পেশা নিয়ে যে ধরনের অপমান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী করেছেন, তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। আগেই নিজেদের বক্তব্যের মাধ্যমে এর প্রতিবাদ করেছিলেন সোনাগাছির যৌনকর্মীরা। এরপরেও নিজের বক্তব্যের জন্য এতটুকু লজ্জিত নন বিজেপি রাজ্য সভাপতি (BJP state president)। তাঁকে একবারও ক্ষমা চাইতে দেখা যায়নি। উপরন্তু তিনি দাবি করেছেন তিনি কোনও ভুল বলেননি।

এবার কলকাতা পুলিশের বড়তলা থানায় সুকান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যৌনকর্মী (sex worker)। সেই সঙ্গে সোমবার সোনাগাছিতে একটি প্রতিবাদী জমায়েত করবেন যৌনকর্মীরা। সেখানে বিজেপি রাজ্য সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হবে।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...