Thursday, May 21, 2026

নতুন দল গড়ছেন? উত্তরে কী জানালেন বিজেপিতে ‘কোণঠাসা’ দিলীপ

Date:

Share post:

কালীগঞ্জে জয় দূরে থাক, নিজেদের ভোটব্যাঙ্ক বলে দাবি করা হিন্দু ভোটও সব পায়নি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে নতুন দল গঠন নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার, কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে, নির্বাচন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বের সভা- কোথাও আর সক্রিয় ভূমিকায় দেখা যায় না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। এই পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে তিনি কি নতুন দল করবেন?

উত্তরে চাঁছাছোলা দিলীপে (Dilip Ghosh) মন্তব্য, “আমি দল দাঁড় করিয়েছি। নতুন দল তৈরি করিনি, করার দরকারও নেই। আমরা সত্তর বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দল করার দরকার নেই। আমরা ওই ধরনের রাজনীতি করি না। বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই। ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

কালীগঞ্জ নির্বাচনে বিজেপি ফল নিয়ে সরাসরি কিছু বলতে চাননি দিলীপ। তাঁর কথায়, “বাংলার উপনির্বাচন এইভাবেই হয়। ভোটের খুব বেশি ফারাক হয়নি। বাংলায় নির্বাচন হলেই প্রাণহানি হবে।” দিলীপের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ তাঁর নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। দলের লাইনে ফিরতেই তিনি এসব কথা বলছেন।”

দীর্ঘদিন ধরেই আলোচনায় বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যাঁদের হাত ধরে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করছিল, সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা করে দেওয়া হয়। মোদি-শাহরা বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দিলীপকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন নব্য বিজেপির নেতৃত্ব। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল করছেন বলে গুজব শোনা যায়। নতুন দলের নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’। নতুন দল গঠন নিয়ে আদি বিজেপি নেতাদের নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলে খবর ছড়ায়। তবে, সব জল্পনায় জল ঢেলে দিলীপ জানালেন, ”ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

Related articles

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...