Friday, June 5, 2026

জোড়া সেঞ্চুরিতে টেস্ট কেরিয়ারে ক্রম তালিকায় সপ্তমে ঋষভ পন্থ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হারের মাঝে একটাই যেন প্রাপ্তি। টেস্ট ফর্ম্যাটে কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে (Test Ranking) উঠে এলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলীতে বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন তিনি। সেখানেই জোড়া সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপরই টেস্ট কেরিয়ারের ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে টেস্টে ব্যাটারদের ক্রম তালিকায় দু ধাপ এগোলেন শুভমন গিলও (Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় শিবিরে পাঁচটি সেঞ্চুরি। যদিও ভারত সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি। সেখানে জোড়া সেঞ্চুরি এসেছে ঋষভ পন্থের ব্যাট থেকে। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই রেকর্ড গড়তে পারেনি। আর উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থ (Rishabh Pant) দ্বিতীয়। তাঁর আগে এমন রেকর্ড ছিল শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের। টেস্ট ফর্ম্যাট হলেও ঋষভ পন্থ কিন্তু প্রথম দিন থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। একাই কার্যত প্রতিপক্ষ শিবিরের বোলারদের শেষ করে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ।

দ্বিতীয় ইনিংসেও ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসেও ঋষভের ব্যাট থেকে সেঞ্চুরি ইনিংস। সেখানে ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। ভারত জিতলে যে ম্যাচের সেরাও হতেন ঋষভ পন্থ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

তবে একেবারে খালি হাতে থাকতে হচ্ছে পন্থকে। এই পারফরম্যান্সের পরই কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ঋষভ পন্থ। এখন টেস্ট ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে তিনি।

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...