Friday, June 26, 2026

বর্ষীয়ান CPIM নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযুক্ত খড়্গপুরের তৃণমূল নেত্রী, নিন্দা দলেরই

Date:

Share post:

বর্ষীয়ান সিপিএম নেতাকে (CPIM) রাস্তায় ফেলে বেধড়ক মার। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী। ঘটনার তীব্র নিন্দা দলের প্রাক্তন বিধায়কের। খড়্গপুরের (Kharagpur) খরিদা সিপিএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলে ও তাঁর অনুগামীরা। জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার নিন্দা করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলের এই আচরণের জন্য তাঁকে শোকজ করা হয়েছে।

একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অনিল দাসের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন বেবি কোলে। এই বিষয় নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই আক্রোশেই বেবি ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রবীণ  বামনেতাকে রাস্তায় ফেলে মারেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খরিদায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বেবি ও অন্যান্যরা। বাঁচতে একটি রংয়ের দোকানে আশ্রয় নেন অনিল।  সেখানে গিয়ে দোকানের রঙের ডাব্বা তাঁর গায়ে ছুড়ে মারা হয় বলে অভিযোগ।
আরও খবরকাসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়্গপুর টাউন থানায় পৌঁছে বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলেরই খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। তাঁর কথায়, “বেবি কোলে আমাদের দলের হলেও বর্তমানে তাঁর কোনও দায়িত্ব আছে কি না, জানি না। তবে যেটাই হোক, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি পুলিশকে অনুরোধ, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে।” দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...