Tuesday, March 17, 2026

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

Date:

Share post:

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে – সেই চেনা ছবির পুনরাবৃত্তি জুলাই মাসের ১৮ তারিখে। কারণ ওই দিনেই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বঙ্গসফর নির্ধারিত হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মে মাসে উত্তরবঙ্গে সভার পর এবার দক্ষিণবঙ্গে ভোটের প্রচার শুরু করতেই বিজেপির এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি মাসের তৃণমূলের শহিদ দিবস ঘিরে চূড়ান্ত উন্মাদনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। একুশে জুলাইয়ের ঠিক তিন দিন আগে মোদির বঙ্গসফরে রাজনীতির ইঙ্গিত স্পষ্ট। সারা বছর জনগণের থেকে বিচ্ছিন্ন গেরুয়া দলের কর্মসূচি নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নয় রাজ্যের শাসক দল। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন (Assembly election)। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ দখলে মরিয়া পদ্ম শিবির। সম্প্রতি বঙ্গ বিজেপিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কিন্তু তাতেও ভোট ভাগ্য ফিরবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতারা। বাংলায় বিজেপির এতটাই দুর্বল দশা যে ভোকাল টনিক দিতে আসতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। এমনিতেই দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত নয়। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই কলকাতায় আসছেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসতের কোথাও জনসভা হতে পারে।

 

 

spot_img

Related articles

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...