Sunday, May 31, 2026

মহরমে শান্তি-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Date:

Share post:

আজ মহরম (Muharrum)। মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসবে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সকলকে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

উল্টোরথের পরেরদিনই মহরম। ১০ জুলাই থেকে শ্রাবনী মেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সুষ্ঠুভাবে উৎসব পরিচালনা করতে বুধবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। উল্টোরথ থেকে শুরু করে মহরম ও শ্রাবণী মেলা সবকিছুর জন্যই গুরুত্ব সহকারে সমস্ত ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার মহরম (Muharrum) উপলক্ষে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে সকলকে শান্তির বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ”পবিত্র মহরমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”পবিত্র মহরমে আসুন সকলে মিলে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দর জীবনযাপন করি।”

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...