Tuesday, March 31, 2026

টার্গেট বাংলা, অসম মডেলে ডিটেনশন ক্যাম্পের ভীতি তৈরির চেষ্টা : অভিষেক

Date:

Share post:

বাংলা বিরোধী বিজেপি। ভয়ঙ্কর চক্রান্ত চলছে বাংলার বিরুদ্ধে। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে বললেন, আসলে কেন্দ্রের এই দল চায় পিছনের দরজা দিয়ে বাংলায় এনআরসি চালু করতে। তার কারণ, বাংলার মানুষ বিজেপিকে একটার পর একটা ভোটে প্রত্যাখ্যান করেছেন। সেই প্রত্যাখ্যানের জ্বালাতেই এই কাজ করার চেষ্টা করছে। টার্গেট করেছে বাংলাভাষীদের। উদ্দেশ্য ভয়-ভীতি তৈরি করা এবং মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে আসা। অসমে এই মডেলেই ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল বিজেপি। বাংলায় পা না রেখেও যদি বিজেপির ঔদ্ধত্যের মাত্রা এই হয়, তাহলে ভবিষ্যতে যদি কোনওদিন ক্ষমতায় আসে বিজেপি, তাহলে তারা কী ধরনের ঔদ্ধত্য দেখাতে পারে তার ছায়াও দেখা যাচ্ছে একের পর এক ঘটনায়। বাংলার মানুষ এবং বাংলাভাষী দেখলেই তাদের ধরা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। বাংলা এর বিরুদ্ধে লড়বে। এখন বিষয়টি আর কেবল রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক, বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক নীতিরক্ষার লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এটা এখন বাংলা এবং দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জিততে হবে। বাংলার মানুষ কিছুতেই বিজেপির এই বিভেদমূলক, জনবিরোধী এবং কর্তৃত্ববাদী মনোভাবকে রেয়াত করবেন না। ছুঁড়ে ফেলে দেবেন। মানুষই দেশের ইতিহাস তৈরি করেন, বিজেপির মতো জনবিরোধী দল কখনও শেষ কথা বলে না।

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...