Thursday, June 4, 2026

সাতসকালে কেঁপে উঠল দিল্লি-এনসিআর, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৪!

Date:

Share post:

বৃহস্পতির সকালে আচমকা ভূমিকম্প রাজধানীতে (Earthquake in Delhi)। সকাল ৯:০৪ মিনিট নাগাদ কেঁপে উঠল দিল্লিসহ এনসিআরের (Delhi – NCR) বিস্তীর্ণ অঞ্চল। কম্পন অনুভূত হল গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদেও। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ভূমিকম্পের জেরে দিল্লি ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।এলাকাবাসীরা জানাচ্ছেন, কর্মব্যস্ত সকালে আচমকাই বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করে। এরপরই তাঁরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরগাঁওতে একাধিক সংস্থার অফিসের কম্পিউটারগুলো কেঁপে ওঠে। কর্মীরাও ভয়ে বহু বহুতল ছেড়ে বাইরে চলে যান। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতে ও হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...