Saturday, June 27, 2026

প্রতিবাদ হোক, কিন্তু রাজনীতি যেন না হয়! কাঞ্চন ইস্যুতে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার 

Date:

Share post:

বুধবার কলকাতার ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে এক চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একেবারেই দুর্ভাগ্যজনক ঘটনা, দল এর কোনোভাবেই সমর্থন করে না। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে বার্তা— এই ঘটনা নিয়ে রাজনৈতিক সুবিধা তোলার চেষ্টা যেন না হয়।

বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে যান রাজ্যের মন্ত্রী ও সংগঠনের সভানেত্রী ডাঃ শশী পাঁজা। তিনি সেখানকার ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন এবং পুরো পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রী জানান, “বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, এমন কোনও গুরুতর সমস্যা তৈরি হয়নি যার জন্য একজন জনপ্রতিনিধি এতটা ক্ষুব্ধ হতে পারেন। যা কিছু ঘটেছে, তা দেখার জন্য স্বাস্থ্য ভবন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করা অনুচিত।”

চিকিৎসক মহলের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা স্বাস্থ্য ভবনের তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। ডাঃ পাঁজা বলেন, “আমরা চাই দ্রুত এর নিষ্পত্তি হোক। চিকিৎসকরাও সেটাই চাইছেন।” তিনি আরও জানান, বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গেও এ বিষয়ে কথা বলা হবে এবং বিধানসভার স্পিকারকে বিষয়টি জানানো হয়েছে।স্বাস্থ্যভবনের তরফে ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে খবর। চিকিৎসক ও রোগী উভয়পক্ষের বক্তব্য খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন – কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...