Sunday, April 26, 2026

তৃণমূল নেতা খুনের ঘটনায় শুক্রের সকালেও থমথমে ভাঙড় 

Date:

Share post:

তৃণমূলের (TMC) চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁকে বৃহস্পতির ভরসন্ধ্যায় নৃশংসভাবে খুনের ঘটনায় শুক্রবার সকালেও থমথমে ভাঙড় (Bhangar)। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সিপি মনোজ ভার্মা (CP Manoj Verma)। রাত থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সকালেও চাপা উত্তেজনা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রজ্জাক যে বাইকে করে ফিরছিলেন সেখানে আরও দুজন আরোহী ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় তৃণমূল নেতার উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রথমে গুলি, পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কে বা কারা রজ্জাককে কেন খুন করল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই ঘটনাকে ‘রাজনৈতিক খুন’ বলে দাবি করে বিধায়ক শওকত মোল্লা আইএসএফ (ISF) আশ্রিত সমাজবিরোধীদেরই দায়ী করেছেন। পুলিশের তরফে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...