Wednesday, June 3, 2026

সুপ্রিম নির্দেশের আগেই দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশন, ‘এত তাড়া কিসের’? প্রশ্ন বিরোধীদের

Date:

Share post:

সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলায় কোনও রায় দেওয়ার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন(ECI)। সম্প্রতি কমিশন, দেশের সব রাজ্যে বিহারের মতো বিশেষ সংশোধনের (Special Intensive Revision বা, SIR) নির্দেশ দিয়েছে। এর বিরোধিতায় সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক শিবির। প্রশ্ন উঠছে কমিশনের নিরপেক্ষতা নিয়েও।

প্রসঙ্গত, ৫ জুলাই, সুপ্রিম কোর্টে বিহারের বিশেষ সংশোধন (SIR) নিয়ে একটি মামলা দায়েরের পরই নির্বাচন কমিশন দেশের সব রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের চিঠি দিয়ে ১ জানুয়ারি, ২০২৬-কে যোগ্যতার তারিখ ধরে তালিকা সংশোধনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়। উল্লেখ, আদালত কমিশনকে তাদের কাজ বন্ধ করার নির্দেশ না দিলেও, আধার, ভোটার কার্ড ও রেশন কার্ড বিবেচনার পরামর্শ দিয়েছে। ওই মামলায় কমিশনকে ২১ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে, এবং মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।

কমিশনের ওই নির্দেশের তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানান, ‘সুপ্রিম কোর্টের রায় ছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অর্থহীন।’ কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর অভিযোগ করেন, ‘কমিশন আদালতের মতামত উপেক্ষা করছে।’
অন্যদিকে, আরজেডি নেতা মনোজ ঝা বলেন,’কমিশন রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে।’ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ অভিযোগ করেন, ‘এই তালিকা সংশোধনের আড়ালে নাগরিকপঞ্জি (NRC) তৈরির চেষ্টা চলছে। এর ফলে দরিদ্র মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।’
সিপি(আই)এম ও সিপিআই নেতারাও ভুয়া ভোটার ছাঁটাইয়ের আড়ালে NRC রূপে ব্যবহৃত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন।
বিরোধীদের মতে, কমিশনের এই তাড়াহুড়ো আদতে গনতান্ত্রিক পরিকাঠামোকেই ব্যাহত করবে। এই পরিস্থিতিতে ২৮ জুলাই সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয়, তার ওপরেই নির্ভর করবে গোটা দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বৈধতা।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...