Friday, March 13, 2026

TRF-কে জঙ্গি তালিকাভুক্ত আমেরিকার, মার্কিন পদক্ষেপকে স্বাগত ভারতের

Date:

Share post:

লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’কে (TRF) নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার (USA Govt)। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ‘TRFকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত (Ministry of External Affairs)।

গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগামে হামলার পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছিল এই জঙ্গি সংগঠন। পরে অবশ্য তার বিষয়টি অস্বীকার করে। যদিও তাতে পাকিস্তানের মদত ছিল স্পষ্ট। ভারত একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদীয় দলের প্রতিনিধিরা গিয়ে পাকিস্তানের সন্ত্রাস সহযোগী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তারপরও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে TRF-এর নাম উল্লেখ করা ছিল না। কূটনৈতিক মহলের ধারণা ছিল পাকিস্তান এবং চিনের আপত্তি কারণেই এই ঘটনা। তবে এবার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় যুক্ত করা হলো টিআরএফের নাম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) লেখেন, সন্ত্রাসবিরোধিতায় ভারত-আমেরিকা সহযোগিতার প্রমাণ মিলল। মার্কিন বিদেশ দফতর এবং বিদেশ সচিবের এই উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। আমেরিকার এই পদক্ষেপের পর অবশ্য পাকিস্তানের তরফে কোনও বিবৃতি মেলেনি।

spot_img

Related articles

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...

আজকের রাশিফল: কাজের উন্নতি, অর্থলাভ ও মানসিক সতর্কতার ইঙ্গিত – দেখুন ১২ রাশির ভাগ্যফল

আজকের দিনে কোন রাশির সামনে খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা, আর কার জন্য প্রয়োজন একটু বেশি সতর্কতা—চলুন এক...

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...