Saturday, May 16, 2026

উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা, আগামী সপ্তাহে বাড়বে বৃষ্টির পরিমাণ

Date:

Share post:

অন্যান্য বছরের মতো এবারও বৃষ্টিভেজা একুশে জুলাই পেতে চলেছে কলকাতা। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দুর্যোগ আরও বাড়বে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ২৪ জুলাই নাগাদ নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে মঙ্গলবারের পর থেকেই পরিস্থিতি বদলাবে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আজ প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গে দার্জিলিং – জলপাইগুড়িতে অতি বর্ষণের কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতার আকাশে আজ রোদ মেঘের লুকোচুরি চলবে দিনভর। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সারাদিন আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা (Kolkata Temperature) ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...