Friday, June 5, 2026

বাংলায় ভক্তির নাটক, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির ভক্তিটা যে অভিনয় তা পদে পদে প্রমাণিত। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। লোক দেখাতে বাংলায় রাম ছেড়ে দুর্গা-কালী নিয়ে রাজনীতি করেছেন মোদি। এদিকে বিজেপির ডবল ইঞ্জিন ধুবুরীতে শতাব্দীপ্রাচীন কালী মন্দির ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজেপির মা কালীর প্রতি ভক্তি! ছিঃ।

এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জানিয়েছে,”বিজেপির কাছে ভক্তিটাও একটা ‘অভিনয়’! রাজনৈতিক সভায় মা কালীর ছবি ঝুলিয়ে রাখে। প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্রে বড় বড় করে লেখে ‘জয় মা কালী’, আর মঞ্চে মোদিজির মুখে মা কালী নিয়ে লোকদেখানো ভক্তি!

আর এই বিজেপি সরকারই অসমের ধুবুরীতে শতাব্দীপ্রাচীন কালী মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এদিকে, দেশের ‘প্রচার মন্ত্রী’র অনুষ্ঠানের চিঠিতে ‘মা দুর্গা’-র বানানটাও ভুল! এদের থেকে আর কীই বা আশা করা যায়? এটাই হল বিজেপির দ্বিচারিতা—এরা আমাদের দেবীকে ভক্তি করে না, শুধু রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করে।”

আরও পড়ুন – পরিবেশ রক্ষায় বালি খাদান পরিদর্শনে পেশাদার সংস্থাকে নিযুক্ত করবে রাজ্য সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...