Friday, June 5, 2026

দ্রুত আরোগ্য কামনা করছি: ‘ভাই’ শাহরুখের চোট নিয়ে চিন্তিত ‘মমতা দিদি’

Date:

Share post:

অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন ‘ভাই’ শাহরুখ খান (Shahrukh Khan)। দ্রুত আরোগ্য কামনা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী ‘দিদি‘ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারই, খবর আসে ‘কিং’-এর ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ (Shahrukh Khan) ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় SRK। শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আপাতত লন্ডনে যেতে হয়েছে তাঁকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবারই সুসম্পর্ক শাহরুখের। তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসেডরও করেছিলেন তিনি। বাদশার আঘাতের খবর পেয়েই আরোগ্য কামনা করে পোস্ট করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
”ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

-6

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...