Saturday, May 16, 2026

আবগারি দুর্নীতি: এবার CAG-এর জালে বিজেপির মহারাষ্ট্র

Date:

Share post:

বেআইনিভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে আবগারি দফতর। যে অভিযোগ তুলে দিল্লির পূর্ববর্তী আপ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, আন্দোলন, তদন্ত চালিয়ে সরকার থেকেই সরিয়ে দিয়েছে বিজেপি, সেই বিজেপিই এবার আবগারি দুর্নীতির দায়ে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর (CAG) রিপোর্টে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে (Maharashtra) আবগারি লাইসেন্স পুণর্নবিকরণ (license renew) করতে দেরি হওয়ায় আবগারি দফতরের ক্ষতি হয়েছে ৯০ কোটি টাকার বেশি। সেই সঙ্গে আরও বিভিন্ন অভিযোগে ক্ষতির দাবি করেছে ক্যাগের রিপোর্ট। আদতে যেভাবে দিল্লির কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চালানো হয়েছিল আবগারি দুর্নীতিতে ফাঁসিয়ে, সেই অপরাধেই এবার তদন্তের মুখে বিজেপির মহারাষ্ট্র প্রশাসন।

ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, লাইসেন্স পুণর্নবিকরণের (license renew) ভুল হিসাবের জন্য আবগারি দফতরের ক্ষতি হয়েছে ২০.১৫ কোটি টাকা। সেই ক্ষেত্রেই সুদ বাবদ ক্ষতি ৭০.২২ কোটি টাকা। এর পাশাপাশি শুধুমাত্র নজরদারির টাকার অঙ্ক সময় মতো লাগু না করায় ক্ষতির মুখে দফতর। সেক্ষেত্রও ক্ষতির পরিমাণ ১.২০ কোটি টাকা।

আরও পড়ুন: মোদির সভার পরেই পুশব্যাক! সন্তানসম্ভবা মহিলার দিশাহার অবস্থা বাংলাদেশে

মহারাষ্ট্র সরকারের স্বচ্ছ আবাগারি নীতি নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ-এর রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে আবগারি আইনে উৎপাদনের স্পষ্ট নিয়ম না থাকায় সরকার অতিরিক্ত রেভেনিউ আদায়ে বঞ্চিত হচ্ছে মহারাষ্ট্রে। দামের কারণের পাশাপাশি ১১ টি আবগারি সামগ্রী তুলে ধরা হয়েছে যার দাম কম ধরা রয়েছে। এর ফলে ৩৮.৩৪ কোটির লোকসানের দাবি করা হয়েছ রিপোর্টে। সরকারি নিয়ম অনুযায়ী বর্ধিত মূল্য লাগু না হওয়ায় ক্ষতি হয়েছে ১.২০ কোটি, দাবি ক্যাগ-এর রিপোর্টে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...