Sunday, May 17, 2026

স্কুলের ক্লাসরুম থেকে সিঁড়ি সর্বত্র লাগাতে হবে সিসিটিভি: নির্দেশ CBSE-র

Date:

Share post:

স্কুলের ভিতরে একের পর এক অপরাধমূলক ঘটনা। স্কুল কর্তৃপক্ষগুলির অবহেলায় সেই স্কুল ক্যাম্পাসে গুলি চলা থেকে ধর্ষণের মতো ঘটনায় লাগাম লাগানো যায়নি উত্তর ভারতের একাধিক রাজ্যে। ফলে এবার স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় মাঠে নামল সিবিএসই বোর্ড। জারি হল নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলের শৌচালয় ছাড়া বাকি আর সব জায়গায় সিসিটিভি বসাতে হবে।

সাম্প্রতিক সময়ে স্কুলে পড়ুয়াদের উপর হিংসা, নিগ্রহ, মানসিক নির্যাতন ও অন্যান্য সমস্যার ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CBSE জানিয়েছে, স্কুলে নিরাপদ ও সমর্থনশীল পরিবেশ সৃষ্টি করা শিশুর বিকাশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা যাতে কোনো মানসিক চাপে না পড়ে এবং নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে, সে জন্য স্কুলে সিসিটিভি ক্যামেরার ব্যবহার জরুরি। নির্দেশিকায় বলা হয়েছে, সকল অনুমোদিত স্কুলে প্রবেশ ও প্রস্থান পথ, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, করিডোর, সিঁড়ি, খাবারের জায়গা, খেলার মাঠ, শৌচালয়সহ অন্যান্য সাধারণ স্থানে সিসিটিভি বসানো আবশ্যক। এসব ক্যামেরায় রিয়েল টাইম অডিও ও ভিডিও রেকর্ড থাকতে হবে এবং কমপক্ষে ১৫ দিনের ব্যাকআপ রাখার ব্যবস্থাও থাকতে হবে।

আরও পড়ুন- সোমবার থেকেই শুরু হচ্ছে ডার্বির দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...