Thursday, February 26, 2026

সুদর্শন, যশস্বীর অর্ধশতরানেও দুশ্চিন্তায় ভারত

Date:

Share post:

শুরুটা ভাল হলেও মিডল অর্ডারে পরপর উইকেট খুইয়ে দিনের শেষে খানিকটা চাপে ভারত(India)। ম্যাঞ্চেস্টারে প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে এই দুই ব্যাটারের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনসটাই যে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম দিনের শেষে ভারতের হয়ে সর্বোচ্চ রান সাই সুদর্শনের।

এদিন টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। ম্যাঞ্চেস্টারের মেঘলা আবহাওয়ার সুযোগটাই নিতে চেয়েছিলেন তারা। যদেও সেখানে শুরুটা কেল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বেশ ভালো ভাবেই করেছিল। লাঞ্চ বিরতির আগে পর্যন্ত কোনও উইকেট খোয়ায়নি ভারত।

কিন্তু বিরতির পরই কেএল রাহুল ফেরেন ৪৬ রানে। অর্ধশতরান পেলেও সেটা সেঞ্চুরি ইনিংসে বদলাতে পারেননি যশস্বীও(Yashasvi Jaiswal)। তিনি ৫৮ রানে ফিরতেই বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে এই ইনিংসে ব্যর্থ শুভমন গিল। আঙুলে চোট রিটায়ার হার্ট নিতে হয় ঋষভ পন্থকেও। তবে সাই সূদর্শন (Sai Sudarshan) বেশ কিছুক্ষণ চেষ্টা চালান।

একটা সময় তাঁর আর জাদেজার পার্টনারশিপটা ইংল্যান্ডকে খানিক্ষণ চাপে ফেলেছিল। কিন্তু প্রথম দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় এই তরুণ ক্রিকেটারকেও। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ রান তাঁর ঝুলিতেই। দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪।

spot_img

Related articles

ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট

সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর-এর লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধানের কাজ। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম ভোটার...

ফের রাতে রাজপথে নগরপাল, লালবাজারের নয়া দাওয়াই ‘অন রোড পুলিশিং’

ভোটের আগে ঢিলেমি নয়! শহরের রাজপথে দৃশ্যমানতা বাড়াতে তৎপর কলকাতা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় পথে নেমে শহর...

‘স্বনির্ভর বাংলা’র শেষ দিনে উপচে পড়া ভিড়, যুবসাথীর আবেদন ৮৪ লক্ষ ছুঁইছুঁই

শেষ লগ্নে ভিড় উপচে পড়ল ‘স্বনির্ভর বাংলা’র শিবিরে। বৃহস্পতিবার ছিল এই বিশেষ কর্মসূচির শেষ দিন। আর সমাপনী লগ্নে...

কৃষক থেকে চা-শ্রমিক: একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

রাজ্যের আলু চাষিদের আসন্ন বিপদের সম্ভাবনায় আগেভাগেই পদক্ষেপ রাজ্য সরকারের। ঘোষণা করা হল ন্যূনতম সহায়ক মূল্য। এই নিয়ে...