Monday, April 27, 2026

এজলাসে ‘দুর্ব্যবহার’! বিচারপতি শুভ্রা ঘোষের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে মৌখিক অভিযোগ কল্যাণের

Date:

Share post:

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তীর জামিন মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shubhara Ghosh) সঙ্গে গোলমাল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। ‘দুর্ব্যবহার’-এর অভিযোগে বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে মৌখিক অভিযোগ করেন কল্যাণ। এদিক, মামলাটি ছেড়ে দেন ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ।

২০২১ সালে কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের তৎকালীন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন ও সুজাতা দে, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলায় তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন কল্যাণ Kalyan Banerjee)। সোমবার মামলা গৃহীত হয়। মঙ্গলবার, শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, তিনি সিবিআই-এর মত শুনতে। চান। সেই মতো, শুক্রবার শুনানির দিন ধার্য হয়। এদিন, বিচারপতি এই মামলার রায় দিতে চাননি। শুধু তাই নয়, তাঁকে সোমবার রায়ে দিতে আর্জি মানেননি তিনি। জানিয়ে দেন ১৫দিন পরে মামলা শুনবেন।

এই কথা শুনেই ক্ষুব্ধ কল্যাণ বলেন, এটা হতে পারে না। আমি সংসদের অধিবেশন ছেড়ে বৃহস্পতিবার ফিরলাম শুধু এই মামলার জন্য। আমার মক্কেল ১৫দিন বন্দি থাকবেন, আপনি মামলা শুনতে পারবেন না বলে! এটা হয় না। এই শুনে ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, আপনি কী ছেড়ে এসেছেন, সেটা আপনার ব্যাপার। আমি এখন রায় দিতে পারব না।

এর পরেই কল্যাণ বলেন, ”আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।” এই কথা শুনে মেজাজ হারান শুভ্রা ঘোষ। বলেন, “অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন। আপনার লেকচার আদালত শুনবে না।” এর পরই বিচারপতি ঘোষণ জানান, ”আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।”

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ আইনজীবী কল্যাণ। তাঁর কথায় আগেও অর্জুন সিং-এর একটি মামলায় রাজ্যের তরফ থেকে তিনি লড়েছিলেন। সেখাও অর্ন্তর্বতীকালীন জামিন মামলায় তাঁকে আক্রমণ করা হয়। এদিনের বিষয় নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন কল্যাণ। এখন কোন বেঞ্চে জামিন মামলা যায়, সেটাই দেখার।

Related articles

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...