Saturday, May 16, 2026

বাঙালি দেখলেই হেনস্থা, SIR নিয়ে গভীর চক্রান্ত! তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

বাঙালি দেখলেই ‘হেনস্থা’, বিহারে এসআইআর-সহ একাধিক বিষয় নিয়ে সোমবার দিল্লি রওনা হওয়ার আগে বিজেপিকে বিমানবন্দরে দাঁড়িয়েই নিশানা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি স্পষ্ট বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র চলছে।

অভিষেক আরও বলেন, পহেলগাঁওয়ে যে পর্যটকরা নিহত হলেন, তাঁদের হত্যাকারী জঙ্গিরা কোথায়? তারা কীভাবে ঢুকল? কোথায় গেল তারা? আমি সংসদে এই ব্যাপারে জানতে চেয়েছি। উত্তর পাইনি। অনুপ্রবেশের যাবতীয় দায় বিএসএফের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে। ভুয়ো ভোটার কার্ড করে ভোট লুঠের চেষ্টা চালাচ্ছে। আমরা বিভাজনের রাজনীতি করিনি। আগামী দিনে বিজেপি যদি ভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করবে, বাংলার মানুষ শিক্ষা দেবে। অমিত শাহ, বিএসএফ কর্তা পদত্যাগ করুন। আইবি প্রধান পদত্যাগ করুন। এদিন নিজের পোস্টে বিজেপির সুকান্ত মজুমদারের সমালোচনাও করেন অভিষেক। তাঁর কথায়, কেন্দ্রের মন্ত্রী হয়ে বাংলার জন্য কী করেছেন সুকান্ত মজুমদার? বলছেন বাংলায় রোহিঙ্গারা থাকে। বিশ্বে কত রোহিঙ্গা থাকে তার হিসেব আছে? অনুপ্রবেশের দায় বিএসএফের।

আরও পড়ুন – বিহারে ভোটার তালিকায় কুকুর! এসআইআর ইস্যুতে কমিশনকে ধুয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...