Monday, April 6, 2026

ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা: USEL-এর চেয়ারম্যান প্রসূনের লগ্নির প্রস্তাবকে স্বাগত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

USEL-এর চেয়ারম্যানের লগ্নির প্রস্তাবকে স্বাগত জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সিঙ্গাপুর সফরে চন্দ্রবাবু নাইডু বৈঠক করেন Universal Success Enterprises (USEL)-এর চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) সঙ্গে। বৈঠকে অন্ধ্রপ্রদেশে একাধিক পরিকাঠামোগত প্রকল্পে লগ্নির আগ্রহ প্রকাশ করেন তিনি।

USEL অন্ধ্রপ্রদেশে লজিস্টিক পার্ক, ডেটা সেন্টার, বিজনেস পার্ক এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় — যা কেবল কনজাম্পশন নয়, বাণিজ্যিক সরবরাহ ক্ষেত্রেও ব্যবহৃত হবে। প্রসূনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে এই ধরনের বিনিয়োগ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

বাঙালি শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা Universal Success Enterprises ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে মেগা টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক, আইটি ও বিজনেস পার্ক, কয়লা খনি, হসপিটালিটি এবং নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করছে। নয়া বিনিয়োগের মধ্যে ভারত-সিঙ্গাপুর দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...