Wednesday, April 29, 2026

বিস্তারিত শুনতে চায় শীর্ষ আদালত, মঙ্গলে ফের DA মামলার শুনানি

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ডিএ (DA) মামলার বিস্তারিত শুনানি হল না। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙভি জানান, রাজ্যর ২৫% ডিএ বকেয়া মেটাতে আরও সময় লাগবে। বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য। রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক। মামলাটির আরও বিশদে শুনতে চায় শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে শুনানিতে অভিষেক মনু সিঙভি জানান, বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মচারীদের কার কত বকেয়া রয়েছে, কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। এর জন্য রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক। একই সঙ্গে রাজ্য সরকার পক্ষের আইনজীবী জানান, রাজ্যে আগেই জানিয়েছে আর্থিক সঙ্কট রয়েছে। ফলে ২৫% ডিএ বকেয়া মেটাতে আরও সময় লাগবে।

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিস্তারিত শুনতে চায়। সেই কারণে বিস্তারিত শুনানি হবে মঙ্গলবার।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...