Monday, May 11, 2026

ভাষা আন্দোলনের আঁচ দিল্লিতে, রাজ্যসংগীত গেয়ে সংসদ ভবনের বাইরে প্রতিবাদ তৃণমূল সাংসদদের

Date:

Share post:

তৃণমূলের ভাষা আন্দোলনের জেরে চাপে পড়েছে বিজেপি (BJP)। একদিকে ডবল ইঞ্জিন রাজ্যে বাঙালি হেনস্থা আর অন্যদিকে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবারের পর বৃহস্পতিতেও বাঙালি মনীষীদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। “বাংলা ভাষার অপমান মানছি না” স্লোগান তুলে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে শোনা যায় ঘাসফুলের সাংসদের। উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), মালা রায়, মহুয়া মৈত্র (Mahua Moitra), দোলা সেন (Dola Sen), সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষসহ একাধিক সংসদ।

বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে তীব্র প্রতিবাদ করে আসছে পশ্চিমবঙ্গের শাসক দল। বুধবার মকরদ্বারের সামনে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদরা মনীষীদের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহীতার সমান, “বাংলা ও বাঙালির অপমান মানছি না মানবো না” স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর। এরপর বৃহস্পতিতেও এই একই ইস্যুতে সুর চড়ালো তৃণমূল। এদিন রাজ্য সংগীত গেয়ে প্রতিবাদ জানালেন সাংসদরা। পাশাপাশি সংসদের দুই কক্ষেই ভাষার অবমাননা ইস্যুতে মুলতবির নোটিশ দিতে চলেছে বাংলার শাসক দল। ঘাসফুলের পাশে দাঁড়িয়ে একই ইস্যুতে প্রতিবাদ জানাতে ও তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে এদিন মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে হাত শিবির।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...