Thursday, March 19, 2026

নিন্দনীয়! কেরলে বাঙালি পরিযায়ী শ্রমিকের হাত-পা বাঁধা পচাগলা মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

ভিনরাজ্যে বাঙালিদের (Bengali) উপর অকথ্য অত্যাচার ঘিরে এমনিতেই সরগরম বাংলা তার মধ্যেই এবার কেরালায় (Kerala) কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে (Bengali Migrant Worker) খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে, মৃতের নাম আবুল হোসেন (Abul Hossain), বয়স ২৭। ফালাকাটার এই যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে কেরল পুলিশ।

ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার শেষ সীমানায় আবুলের (Abul Hossain) বাড়ি। গত ২৭ জুলাই ওই যুবক কেরলে রঙ মিস্ত্রির কাজ করতে যান। শুক্রবার কত্তাকাল থানার অধীনে একটি ঝোপ থেকে এই বাঙালি পরিযায়ী শ্রমিকের (Bengali Migrant Worker) মৃতদেহ উদ্ধার হয়। আবুল হোসেনের পরিবার কেরলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর ফলেই মৃতের পরিবার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে বলে জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়।

কিছুদিন আগে কেরলে কাজ করতে গিয়ে হঠাৎ করেই তাঁর এমন রহস্যমৃত্যুর ঘটনায় রীতিমত সন্দেহ প্রকাশ করছে গোটা পরিবার। মৃত যুবকের কাকা আমিনুল হক এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছেন তারা। এটি নিশ্চিতভাবেই খুনের ঘটনা। কারা ওকে খুন করল তদন্ত করছে পুলিশ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, ভাষা বিতর্ক ও পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রথম থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বোলপুরের জামবুনি মোড়ের প্রকাশ্য সভা থেকে ভিন রাজ্যে ‘অত্যাচারিত’ বাংলাভাষীদের উদ্দেশ্য করে সাফ জানিয়েছিলেন, ”যারা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন তাঁদের অনুরোধ করব ফিরে আসুন। বলুন কবে আসবেন? আমরা নিয়ে আসব। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। যখন ওরা চায় না তখন চলে আসুন।” এর মাঝেই এমন অমানবিক ঘটনা দেশজুড়ে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে নিঃসন্দেহে।

spot_img

Related articles

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...