Monday, March 23, 2026

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

Date:

Share post:

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা এই প্রস্তাব গ্রহণ করেন। একই সঙ্গে তিন সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছেন স্পিকার (Speaker)। এই বছরের মার্চ মাসেই নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের সময় হিসেব বহির্ভূত নগদ অর্থ উদ্ধারের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত করবে এই প্যানেল।

এদিন লোকসভায় (Lok Sobha), বিচারপতি ভার্মার (Yashwant Varma) বিরুদ্ধে ইম্পিচমেন্ট জন্য ১৪৬ জন সাংসদের স্বাক্ষরিত প্রস্তাব গৃহীত হয়। ওম বিড়লার অনুমোদনে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলে রয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি মনিন্দর মোহন শ্রীবাস্তব এবং কর্নাটক হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিভি আচার্য। কমিটি যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের রিপোর্ট জমা দেবে।

তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রস্তাবটি বিচারাধীন থাকবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে প্যানেলের রিপোর্টটি সংসদের সংশ্লিষ্ট কক্ষে গৃহীত হবে। সব শেষে ভোটাভুটির জন্য একটি প্রস্তাব রাখা হবে।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...