Saturday, June 27, 2026

পথকুকুর-রায়: খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির

Date:

Share post:

দিল্লিতে (Delhi) রাস্তা থেকে পথকুকুরদের (Streetdogs) সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোর কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই (BR Gavai) বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বুধবার পথকুকুর সম্পর্কিত একটি মামলা জরুরি শুনানির তালিকায় সংযোজনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চে তোলা হয়। সেখানে প্রধান বিচারপতি গাভাই প্রথমে বলেন, অন্য বেঞ্চ তো এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে। মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত না হলেও প্রধান বিচারপতি বলেছেন, “আমি বিষয়টি খতিয়ে দেখব।”

কয়েকদিন আগে দিল্লিতে পথকুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এর সমাধান খুঁজতে নয়াদিল্লি পুরসভা এবং দিল্লি পুরসভার কর্তাদের সঙ্গে বৈঠকে বসে সুপ্রিম কোর্ট। অবশেষে সোমবার আদালত জানায়, রাজধানী নয়াদিল্লি, দিল্লি পুরসভা এবং নয়াদিল্লি পুরসভার প্রশাসনকে দ্রুত সকল এলাকা থেকে পথকুকুরদের সরাতে হবে। যত দ্রুত সম্ভব সমস্ত বেওয়ারিশ কুকুরকে ধরে, জীবাণুমুক্ত করে স্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। মঙ্গলবার আরও একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, এখন থেকে উচ্ছিষ্ট খাবার খোলা জায়গায় ফেলা যাবে না, ঢেকে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। এতে পথকুকুর ও অন্য প্রাণীরা ওই ফেলে দেওয়া খাবারের প্রতি আকৃষ্ট হয়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুনঃ যোগীরাজ্যে চূড়ান্ত অমানবিকতা! রাখির পরেই বোনকে ধর্ষণ-খুন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...