Saturday, April 4, 2026

পুলিশ এলেই আগুন লাগিয়ে দেব: ফাঁস শিক্ষক আন্দোলনের হিংসার স্বরূপ

Date:

Share post:

আন্দোলনে উস্কানি। আর তা থেকেই এমন বিশৃঙ্খলা তৈরি যা নিরাপত্তা থেকে আইন শৃঙ্খলার উপর বড়সড় প্রশ্ন তুলে দেবে। এটাই ছিল এসএসসি-র চাকরিহারা আন্দোলনকারীদের স্বরূপ। প্রকাশ্যে এলো ফোনে কথোপকথন ফাঁস হতেই। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নিয়ম ভেঙে মিছিলের ডাক। আর সেই মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানোর আন্দোলনকারী শিক্ষকদের পরিকল্পনা ফাঁস করল বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhanagar Police Commissionerate)।

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে ১৮ অগাস্ট এসএসসি ভবন (SSC Bhavan) অভিযানের ডাক দেওয়া হয়। শিক্ষকদের আন্দোলনের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই জায়গার বাইরে আন্দোলনের পরিকল্পনা করায় বিধাননগর কমিশনারেটের তরফে সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও জমায়েত করে মিছিলের ডাক দিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা থেকে সরে আসেনি শিক্ষক অধিকার মঞ্চ।

আর সেই পরিকল্পনা করতে গিয়ে নিজেদের যোগ্য শিক্ষক হিসাবে দাবি করা আন্দোলনকারীরা যে হিংসা ছড়ানোর চেষ্টা চালায়, সেই পরিকল্পনাই ফাঁস হয় তাদের ফোনের কথোপকথনে। বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার (Aneesh Sarkar, DC, Bidhannagar) সাংবাদিক বৈঠক করে সেই কথোপকথন তুলে ধরেন, যেখানে মিছিলে বাধা দিতে পুলিশ এলেই পাথর ছোঁড়ার পরিকল্পনা নেওয়া হয়। তার থেকেও হিংসাত্মক বার্তা উঠে আসে কথোপকথন থেকে। সেখানে পেট্রোল মজুত রাখার কথা বলা হয়। পুলিশ কাছে এলেই পেট্রোল (petrol) ছুঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: মনিপুর, গুজরাট ফাইলস বানাননি কেন: শিল্পের ভড়ং করা বিবেকের স্বরূপ খুলল দেশ বাঁচাও গণমঞ্চ

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডিসি অনীশ সরকার জানান, কথোপকথনের দুই ব্যক্তিকে চিহ্নতি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাংবাদিক বৈঠকে তাঁদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সেই সঙ্গে সোমবার যাঁরা আন্দোলন করার পরিকল্পনা নিয়েছেন তাঁদের সতর্ক করা হয় আদালতের নির্দেশ নিয়ে। পাশাপাশি আন্দোলন নিয়ে এক শ্রেণির হিংসাকারীদের চক্রান্ত ফাঁস করে সতর্ক করা হয়, যাতে মিছিল থেকে কোনও রকম অপ্রীতিকর ঘটনা থেকে তাঁরা নিজেদের বিরত রাখতে পারেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...