Tuesday, April 28, 2026

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

Date:

Share post:

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের ভার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছিল সরকার। ঘোষণার অল্প সময়ের মধ্যেই ৩০ হাজারেরও বেশি বুথে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে উন্নয়নমূলক কাজে। কী কী কাজ হবে, তা নির্ধারণ করছেন এলাকার মানুষজন নিজেরাই। অর্থাৎ এই উদ্যোগকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার নতুন দৃষ্টান্ত। সরকারি হিসাবে, গত ১৫ দিনে ৮,৫০০-র বেশি ক্যাম্পে অংশ নিয়েছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। রাজ্যজুড়ে এই ব্যাপক উপস্থিতিই প্রমাণ করছে কর্মসূচির সাফল্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শাসকদল দাবি করেছে— মানুষের চাহিদা, মানুষের দাবি ও প্রয়োজন মেনে উন্নয়নকে বুথ স্তরেই বাস্তবায়িত করছে এই প্রকল্প।

রাজ্যের লক্ষ্য, মোট ৮০,৬৮১টি বুথে পৌঁছে দেওয়া হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কার্যক্রম। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ২৮,৭৫৩টি ক্যাম্প করার টার্গেট নেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ বুথে সফলভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক মহল বলছে, ‘দুয়ারে সরকার’-এর মতোই এই কর্মসূচি বাংলার মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সরকারের দাবি, এ এক ঐতিহাসিক উদ্যোগ, যা প্রমাণ করছে— মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, মানুষের সঙ্গে, মানুষের পাশে।

আরও পড়ুন – ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...