Monday, April 27, 2026

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

Date:

Share post:

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন দুর্গোৎসবের প্রবর্তন করেন। তবে আজকের পাড়ায় পাড়ায় সর্বজনীন পুজোর রীতি শুরু হয় ১৯১০ সালে ভবানীপুরের সনাতন ধর্মৎসাহিনী সভার উদ্যোগে। সেই পথ চলার ১১৫ বছরের বিবর্তনের ইতিহাস এবার উঠে এল এক বইয়ের পাতায়।

ইউনেস্কোর স্বীকৃতিকে মাথায় রেখে কলকাতার দুর্গোৎসব আজ বিশ্বজনীন উৎসব। শহরের পথে পথে ওপেন আর্ট ইনস্টলেশনের ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। ভিনরাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন কলকাতায়। এই বিশ্বজনীনতার আবহেই বইটির প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে একই মলাটে বাংলা ও ইংরেজি ভাষায়। উদ্দেশ্য, বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের সমৃদ্ধ ইতিহাসকে পরিচয় করিয়ে দেওয়া ভিনদেশি ও অবাঙালি পাঠকদের কাছে।

কলকাতার নামী ও জনপ্রিয় পুজো কমিটির সংক্ষিপ্ত পরিচয়, থিমের বিবরণ, আলোকসজ্জা, শিল্পীদের গল্পের সঙ্গে বইতে জায়গা পেয়েছে কুমোরটুলির কাহিনি। আছে ৫১টি বনেদি বাড়ির অজানা পুজো-উপাচারের তথ্যও। ইতিহাসের ঝাঁপি খুলে ধরা হয়েছে স্বাধীনতা আন্দোলনে কলকাতার দুর্গোৎসবের ভূমিকা নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে ক্লাবগুলিকে সংগঠিত করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে—তারও ঝলক রয়েছে বইটিতে।

পুজো সাংবাদিকতার ২৫ বছর পূর্তিতে দীপ প্রকাশন থেকে প্রকাশিত সম্রাট চট্টোপাধ্যায়ের এই অষ্টম তথা শেষ বইটি উৎসর্গ করা হয়েছে বাংলার প্রতিটি পুজোপাগল মানুষকে। ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য ২৫০ টাকা। ২৫ আগস্ট থেকে কলেজ স্ট্রিটের দীপ প্রকাশনের দোকানে মিলবে বইটি। এছাড়া অনলাইনে Amazon ও Flipkart থেকেও সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন- নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...