Saturday, March 14, 2026

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

Date:

Share post:

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর জল্পনা। কঠিন প্রতিদ্বন্দ্বী নর্থইস্ট ইউনাইটেড। তাদের প্রতিটি ম্যাচের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু ভিকুনা(Kibu Vicunha)। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। সেই কারণেই কোনওরকম খামতি রাখতে নারাজ ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু (Kibu Vincunha)।

ইস্টবেঙ্গলকে হারানোটাই যে তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দলের সকলেই উচ্ছ্বসিত। কিন্তু উচ্ছ্বাসে যেন কেউ গা না ভাসায় সেদিকেই বাড়তি নজর রয়েছে ডায়মন্ডহারবার কোচ কিবুর(Kibu Vincuha)। সেইভাবেই দলও সাজাচ্ছেন তিনি। জবি জাস্টিন, মেনজেসরা যে এই ম্যাচেও কিবুর প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের আগের দিন জবি জাস্টিন(Jobby Justin) জানান, “প্রথমবার ডুরান্ড কাপে নেমেছি এবং আমরা ফাইনালে পৌঁছেছি। দলের সকলেই অত্যন্ত উচ্ছসিত। নর্থইস্ট অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের ম্যাচের ভিডিও এনালাইসিস হচ্ছে, সেই অনুযায়ী কোচ আমাদের প্ল্যানিং সাজাচ্ছে। ফাইনাল নিয়ে আমরা আশাবাদী”।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের পর থেকেই নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ অ্যানালিসিস শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে তাদের রক্ষণে কিছু জায়গায় বেশ দুর্বলতা রয়েছে। সেটা যে ডায়মন্ডহারবার কাজে লাগাতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

তবে সবচেয়ে বেশি চিন্তা যে আলাদিন আজারেকে নিয়ে তা বেশ স্পষ্ট। তাঁকে আটকাতে যে বিশেষ ছক কষেছে ডায়মন্ডহারবার এফসি, তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...